বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর রিসোর্স সেন্টারের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

By মেহেরপুর নিউজ

November 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিস্তরণে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা ইউ আর সি মিলনায়তনে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা ইউ আর সি’র ইনস্ট্রাক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর হারুনুর রশিদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহুরুল হক, শাহানা ফেরদোসী ও সগির আলী প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।