মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ মার্চ মেহেরপুর রেজিষ্ট্রি অফিসের কপিষ্ট খোকন শেখ ইভার উপর হামলাকারীর গ্রেফতার ,সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের কবল থেকে রেজিষ্ট্রি অফিস রক্ষাসহ দলিল লেখক এবং নকল নবিশদে নিরাপত্তার দাবিতে দলিল লেখক সমিতির এবং নকল নবিশ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে কর্মবিরতী চলছে।
রোববার সকালে রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা শেষে রোববার দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতী পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহরার সিরাজুল ইসলাম ,মোক্তার হোসেন, আব্দুস সামাদ, গোলাম মোস্তফা, আব্দুল জলির, আইউব আলী, মিজানুর রহমান হিরন, ইস্রাফিল হোসেন, এনায়েত হোসেন প্রমুখ। উল্লেখ্য,গত ১১ মার্চ দুপুরের দিকে চাঁদা না দেয়ায় কপিষ্ট খোকন শেখ ইভাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কতিপয় চাঁদাবাজ।