মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্টের যুব প্রধান সোহাগের নেতৃত্বে রেড ক্রিসেন্টের সদস্যরা মাস্ক বিতরণ করেন। করোমা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিনে মেহেরপুর রেড ক্রিসেন্টের প্রায় ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়।