বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ছাতা বিতরণ

By মেহেরপুর নিউজ

August 03, 2024

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের ছাতা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে ছাতা বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে ছাতা বিতরণের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পিএস সোহেল রানা, জেলা বোর্ডের সদস্য খন্দকার শামসুজাহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।