মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সভায় মূল প্রতিবেদন পাঠ করেন মেহেরপুর জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা।
যুব নেতা খন্দকার শামসুদ্দোহা সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম, সদস্য কে এম শফিকুল ইসলাম, আসকার আলী প্রমূখ। এদিকে এর আগে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভা উপলক্ষে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টর পতাকা উত্তোলন করা হয়। রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সামনে জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা।
ভাইস চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন।মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারন সভায় অন্যদের মধ্যে রেড ক্রিসেন্ট এর সদস্য খন্দকার অ্যাডভোকেট আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।