মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই : মেহেরপুর র্যাব ও ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ ২ ব্যক্তি আটক হয়েছে। আটকৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হান্নান খানের ছেলে ফিরোজ খান ও কালিগাংনী গ্রামের জহিরুদ্দিনেল ছেলে হয়রত আলী । জানা গেছে, শুক্রবার র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জহিরুদ্দিনেল ছেলে হয়রত আলীকে ৬শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। একই দিন মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হান্নান খানের ছেলে ফিরোজ খানকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। এব্যাপারে মেহেরপুর সদর থানায় পৃথক ২ টি মামলা হয়েছে।