অন্যান্য

মেহেরপুর র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা সহ বিভিন্ন মামলার ২২ জন আসামী আটক

By মেহেরপুর নিউজ

August 07, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৭ আগস্ট:

র‌্যাব -৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামুন্দী বাজারে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৪ টি জাল নোট সহ কুষ্টিয়ার দৌলতপুরের ইনছাননগরের কাদেরের ছেলে জাল টাকা ব্যবসায়ী কাবিল কে হাতেনাতে আটক করে।এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে।

অপরদিকে মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আজ ৭ আগস্ট দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ৫ জন,সিআর মামলার ৭ জন এবং নিয়মিত মামলার ৯ জনএবং অন্যান্য মামলার ১ জন আসামী রয়েছে।