মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৬ আগস্ট:
মেহেরপুর জেলা ডিবি পুলিশ কাথুলী গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।উদ্ধার করা গাঁজা মেহেরপুর সদর থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় সাধারন ডায়েরী হয়েছে।
এছাড়াও র্যাব -৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ক্যাশবপুর গ্রামে অভিযান চালিয়ে ২ টি বোমা উদ্ধার করেছে। উদ্ধার করা বোমা দুটি গাংনী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে র্যাব মেহেরপুর নিউজ কে জানিয়েছে।
অন্যদিকে মেহেরপুর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৯ জন আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।
আজ ৬ আগস্ট দিন শুরুর আগের রাতে মেহেরপুর জেলার তিন থানার পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৯ জন আসামী কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে জিআর মামলার ২৫ জন,সিআর মামলার ৬ জন এবং নিয়মিত মামলার ৮ জন আসামীরয়েছে।