বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর লালন সন্ধ্যা

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

এমন মানব কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান জাতি গোত্র নাহি রবে। এই প্রতিপাদকের সামনে রেখে মহত্ব লালনের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে লালন সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লালন সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রফেসর রফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ। পরে সেখানে মহাত্মা লালনের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে নাটক লালন ফকির মঞ্চায়িত হয়।