বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে স্বস্তিদায়ক বৃষ্টি

By মেহেরপুর নিউজ

June 09, 2023

মেহেরপুর নিউজ:

আল্লাহ মেঘ দে, পানি দে, ছাঁয়া দেরে-তুই আল্লাহ, মেঘ-দে। প্রচন্ড গরমের কবল থেকে রক্ষা পেতে মহান আল্লাহপাকের দরবারে পানি চেয়ে এলাকার নারী-পুরুষ, শিশু সব বয়সী মানুষ মাটিতে গর্ত করে কাঁদা মেখে সমোস্বরে আল্লাহ মেঘ দে, পানি দে, ছাঁয়া দেরে-তুই।

আল্লাহ, মেঘ-দে।এমন গগন বিদারী স্লোগান দিয়ে শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের শেখ পাড়ায় আল্লাহর দরবারে পানি চাওয়ার এ আয়োজন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী শেখপাড়া শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী নারী-পুরুষ স্থানীয় ভাষায় কাদাখ্যাঁড়ে অংশগ্রহণ করেন। একই দিনে মেহেরপুর শহরের বিভিন্ন মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। দুপুরের দিকে অবশ্য মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে স্বস্তিদায়ক বৃষ্টি নেমে আসে।