বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের কাসারী পাড়া থেকে ২ টি শক্তিশালী বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 14, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: মেহেরপুর শহরের কাসারী পাড়ার বাসিন্দা জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মরহুম আব্দুল মান্নান মাষ্টারের বড় ছেলে আব্দুল মাবুদ নান্নুর বাড়ির পাশ থেকে ২ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মেহেরপুর সদর থানার এসআই রফিক জানান,উদ্ধারকৃত বোমা দু’টি বেশ শক্তিশালী। কে বা কারা শহরে নাশকতা করার উদ্যেশে বোমা দু’টি এখানে রখে যেতে পারে বলে তিনি ধারনা করছেন।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে কাসারী পাড়ায়  রাস্তার পাশে বোমা দু’টি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে এবং লাল  টেপ দিয়ে মোড়ানো  বোমা দু’টি উদ্ধার করে । 

পরে উদ্ধারকৃত বোমা দু’টি পানি ভর্তি বালতিতে ডুবিয়ে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে পুলিশ।