বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের গোরস্থান পাড়া থেকে ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

March 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ: মেহেরপুর জেলা শহরের গোরস্থান পাড়ার বাবু নামের এক ব্যক্তির ভাড়াটে সিহাব এর ঘরের দরজার সামনে থেকে সাদা ও কালো টেপ মোড়ানো অবস্থায় ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। উদ্ধার করা বোমাগুলি তাঁজা এবং বেশ শক্তিশালী বলে পুলিশ জানিয়েছে। তবে বোমা রাখার অপরাধে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে বোমা ৫টি নিস্ক্রিয় করার লক্ষে মেহেরপুর সদর থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে সদর থানা পুলিশ জানিয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,১৭ মার্চ

আজকের দিনে শহরে নাশকতা সৃস্টির জন্য বোমা গুলি কে বা করা নিয়ে আনলেও পুলিশের সর্তকতার কারনে না পেরে  অবশেষে ওই বাড়ির সামনে সুকৌশলে রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ কাউকে আটক না করলেও বিষয়টি তদন্ত করে দেখছে সিহাবের কোন সম্পৃক্ততা আছে কিনা। আজ শনিবার পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি মিজানুরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের গোরস্থান পাড়ার খবিরের ছেলে বাবু’র বাড়িতে অভিযান চালায়। পুলিশ বাবু’র ভাড়াটে জনৈক সিহাবের দরজার সামনে থেকে পলিথিন ব্যাগে সাদা ও কালো টেপ দিয়ে মোড়ানো ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।