মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুলাই: মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় প্রকাশ্যে দিবালোকে চুরি করতে গিয়ে দুই মহিলা চোরকে আটক করে গনধোলাই দেয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার তারা চাঁদের মেয়ে মলিনা খাতুন (৪০) ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের রহমানের স্ত্রী ফাতেমা খাতুন এদিন দুপুরের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার সিরাজুলের বাড়িতে চুরি করার জন্য প্রবেশ করে। এসময় সিরাজের স্ত্রী দু’চোরকে হাতে নাতে আটক করে। এসময় পাড়ার মহিলারা ঘটনাস্থলে পৌছে আটক দু’চোরকে গনধোলাই দিয়ে ছেড়ে দেয়।