বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের তীব্র যানজট

By মেহেরপুর নিউজ

February 19, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর শহরের প্রধান সড়কে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহনের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় শহরে যানজট তীব্রতর হচ্ছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে বড়বাজার চার রাস্তার মোড়, চার রাস্তার মোড় ঘুরে এশিয়ানেট মোড় পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করছে।

মেহেরপুরের প্রধান সড়ক ব্যতীত অন্য সড়কগুলোতে যান চলাচল তেমন বেশি না হলেও প্রধান সড়কগুলোতে যানজটের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। প্রধান সড়কগুলোতে দিনের বেলাতে ট্রাক সহ অন্য বড় গাড়ি প্রবেশ করলে যানজটের তীব্রতা বেড়ে যায়। পাশাপাশি প্রধান সড়কের পার্শ্বে সরকারি জমি না থাকার কারণে অপেক্ষাকৃত রাস্তাগুলি সরু। যে কারণে বড় গাড়ি প্রবেশ করলে যানজটের তীব্রতা শুরু হয়।

বর্তমানে যেভাবে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আগামীতে সড়কের বিকল্প ব্যবস্থা না করলে যানজটের ভয়াবহতা আরো বাড়বে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।