বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিষ্ফোরন

By মেহেরপুর নিউজ

January 04, 2014

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে রাতে বিক্ষিপ্তভাবে ৯টি ককটেলের বিষ্ফোরন ঘটিয়েছে দুবৃত্তরা। বিষ্ফোরিত বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । আজ শনিবার  সন্ধ্যা৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ৯ টি বোমার বিস্ফোরণ ঘটে। জানা গেছে,  কে বা কারা আকষ্মিকভাবে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ৯টি ককটেলের বিষ্ফোরন ঘটায়।এ সময শহরময় আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে, ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এদিকে বোমার বিস্ফোরণের পর থেকে শহরের প্রধান প্রধান সড়কে সেনা টহল জোরদার করা হয়েছে।