অন্যান্য

মেহেরপুর শহরের বোসপাড়ার একটি বাড়িতে চুরি

By মেহেরপুর নিউজ

July 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই: মেহেরপুর শহরের বোসপাড়ার একটি বাড়িতে  চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল বোসপাড়ার আনিছুর রহমানের বাড়িতে প্রবেশ করে একটি ল্যাপটপ, ২ টি মোবাইল সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় জিডি করা হয়েছে।