মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী: মেহেরপুর শহরের বড়বাজার এলাকার একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর দোকানের ভেতরে রাখা সিন্দুক ভেঙে ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল মেহেরপুর বড়বাজারের মুদি ব্যবসায়ি আব্দুল গনির দোকানের উপরের টিন খুলে ভেতরে প্রবেশ করে দোকানের মধ্যে রাখা সিন্দুক ভেঙে নগদ ৩ লাখ টাকা নিয়ে চলে যায়। সোমবার সকালে দোকান খোলার পর দোকান মালিক বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।