বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের বড় বাজারে ২টি ককটেল বিষ্ফোরন

By মেহেরপুর নিউজ

January 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: মেহেরপুর শহরের বড়বাজারের মহাম্মদ আলী মার্কেটের সামনের সড়কে পরপর ২টি ককটেলের বিষ্ফোরন ঘটিয়েছে দুবৃত্তরা। বিষ্ফোরিত বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এ সময় ব্যাবসায়ীরা দোকানপাট বন্ধ করে এদিক ওদিক ছুটতে থাকে। পরে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আজ শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১ টার দিকে কে বা কারা আকষ্মিকভাবে মেহেরপুর শহরের বড় বাজার  মোহাম্মদ আলী মার্কেটের সামনের সড়কে পর পর ২টি ককটেলের বিষ্ফোরন ঘটায়।তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে, ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।