বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের মন্ডল পাড়া থেকে এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

September 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: মেহেরপুর শহরের মন্ডলপাড়ার নিজ ঘর থেকে জেলা বিএডিসি অফিসের নাইট গার্ড কাশেম (৫২) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শহরের মন্ডল পাড়ায় সোলেমানের বাড়ি থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্ত করা হযেছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, চাঁদপুর জেলার আব্দুল আজিজের ছেলে কাশেম মেহেরপুর  বিএডিসি অফিসের নাইটগার্ড  হিসাবে কর্মরত ছিলেন। সে মন্ডল পাড়ার জৈনিক সোলেমানের বাড়িতে ভাড়া থাকতো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে নাইটগার্ড কাশেম ঘুমিয়ে পড়ে। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বাড়ির লোকজনের সন্দেহ হলে তাকে ডাকতে থাকে। ঘরের ভিতর থেকে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখে কাশেমের মূতদেহ মেজেতে পড়ে আছে। পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসি ও পুলিশ ধারণা করছে রাতের কোন এক সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে।