বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় ঘরের ছাদ থেকে পা ফসকে পড়ে তানিয়া নামের এক শিশু মারাত্নক আহত

By মেহেরপুর নিউজ

August 24, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:

মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় ঘরের ছাদ থেকে পা ফসকে পড়ে তানিয়া (৮) নামের  এক শিশু মারাত্নক আহত হয়েছে। আহত তানিয়া বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত তানিয়ার অবস্থা আশংকামুক্ত।

আজ ২৪ আগস্ট মঙ্গলবার সকালের দিকে শহরের মল্লিকপাড়ার রাজ্জাক এর মেয়ে তানিয়া ঘরের ছাদে খেলা করতে উঠে।এসময় সে ঘরের ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে যায় । বাড়ির লোকজন মারাত্নক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।