বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মেথর পট্রিতে সন্ত্রাসী হামলা।। ৪টি বাড়ি ভাংচুর ।। মামলার প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

December 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর: মেহেরপুর শহরের  মেথর পট্রিতে ৪টি বাড়ি ভাংচুর করেছে দূবৃত্তরা। আজ সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছালেও হামলার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে,সোমবার রাতে মেহেরপুর শিশু বাগান পাড়ার পল্টুসহ কয়েকজন মেথর পট্রির যুগোলের ছেলে বাবুর বাড়িতে মদ খেতে যায়। মদ খাওয়া শেষে তারা টাকা না দিলে মেথর পট্রির লোকজন তার প্রতিবাদ করে। এ ঘটনায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে পল্টুর নেতৃত্বে একদল দূবৃত্ত মেথর পট্রিতে হামলা চালিয়ে গনেশের ছেলে অশোক, গবরধনের ছেলে কালু, সাধনের ছেলে ইমরান এবং বাবুর বাড়ি ভেঙ্গে ও কুপিয়ে তছনছ করে দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই ওয়ালিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।