মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৫ নভেম্বর: মেহেরপুর শহরের মেথর পট্রির কালুর ছেলে মানিকের বাড়িতে হামলা চালিয়েছে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল। নগদ ৫হাজার টাকা মোবাইলসহ ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যায ডাকাতরা।যাবার সময় পরপর মানিকের বাড়ি লকঅষ্য করে ৩টি বোমা ছুড়ে মারলে বোমা গুলি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বোমার স্প্রীন্টারে মানিক আহত হয়। এছাড়া ডাকাতদের পিটনিতে পরিবারের আরো ৪ জন আহত হয়।
জানা গেছে,সোমবার দিবাগত রাত ১ টার দিকে ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত মেহেরপুর পট্রির কালুর ছেলে মানিকের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫হাজার টাকা,মোবাইল সেটসহ ব্যভহৃত মালামাল রুট করে নিয়ে যায়।
এ সময় পরিবারের লোকজন ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে মানিকের পিতা কালু,স্ত্রী রাজকুমার,ভাই রতন ,তার স্ত্রী মুক্তা ও ববি নামের আরো একজনকে মারধর করে আহত করে ডাকাতরা। ডাকাতি শেষে পরপর ৩টি বোমার বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় বোমার স্প্রীন্টারে মানিকের ঘরের টিন দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় এবং স্প্রীন্টারে আঘাতে মানিক আহত হয়। আহত মানিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হছে।