মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: মেহেরপুর শহরের সার্কিট হাউজ পাড়ার গ্রাম আওয়ামীলীগ নেতা মিসকিন আলী ফকিরের বাড়ির গেটের সামনে একটি শক্তিশালী বোমার বিষ্ফোরন ঘটনায় দূবৃত্তরা। বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রাম আওয়ামীলীগের সভাপতি মিসকিন আলী ফকির সার্কিট হাউজ পাড়ায় বাড়ি করে বসবাস করছেন। বুধবার রাত ১১ টার দিকে হঠাৎ তার বাড়ির গেটের সামনে দূবৃত্তরা একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় বোমাটি বিকট শব্দে একটি বোমা বিষ্ফোরিত। বিষ্ফোরিত বোমার শব্দে তার পরিবার ও আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।