মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ৫২ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার ড্রেন ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন রবিবার দুপুরের দিকে মাটিতে কোপ মেরে স্টেডিয়াম পাড়ার আল্লাহ রেখার বাড়ি থেকে গোলাম রহমানের বাড়ি পর্যন্ত সড়কের ড্রেন এবং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র বলেন, দীর্ঘদিন পর মেহেরপুর পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ড শুরু হয়েছে। এই উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় সেখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।