মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই: মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকা থেকে একটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল স্টেডিয়ামপাড়ার নাজিরুল ইসলামের বাড়ির দরজা ভেংগে ঘরের ভিতর থেকে মেহেরপুর-হ-১১-২৫৪৭ নং একটি হিরো হোন্ডা মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ৮২৩