মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ফেব্রুয়ারি: মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার অগ্নিদগ্ধ হয়ে অনিমা ভট্রাচার্য(৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে তার নিজ ঘর থেকে আগুনে পুড়া লাশ উদ্ধার করে তার স্বজনরা। জানা গেছে, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার শহীদ আরজ সড়কের উপেন ভট্রাচার্যের মেয়ে অনামিকা ভট্রাচার্য দ্বিতল ভবনের একটি কক্ষে একাকি বসবাস করতেন। সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখে অনামিকা পুড়ে কয়লা আকার ধারন করে খাটের উপর পড়ে আছে। ধারনা করা হচ্ছে,কয়েলের আগুন থেকে লেপ কাথাসহ শরীর পুড়ে কয়লা হয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।