রাজনীতি

মেহেরপুর শহরে অবরোধ বিরোধী মিছিল

By মেহেরপুর নিউজ

December 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:

মেহেরপুর সদর উপজেলা ও শহর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে  অবরোধ মিছিল বের করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল ও শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে অবরোধ বিরোধী মিছিলটি কোর্ট সড়ক প্রদক্ষিন করে । এ সময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পদক নিশান সাবের,সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব,জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক,সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,শহর সভাপতি মাহফিজুর রহমান পোলেন প্রমুখ উপস্থিত ছিলেন।