রাজনীতি

মেহেরপুর শহরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

November 01, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর: সারাদেশে  বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীদের পুলিশের নির্যাতনে হত্যার প্রতিবাদে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রশিবির। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর মহিলা কলেজ মোড় থেকে মিছিল শুরু করে কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে জামায়াত নেতা ফারুক হোসেন,রুহুল আমিন ,জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক শাকিল আহমেদ সাব্বির,,ইকবাল হোসেনসহ শতাধীক নেতাকর্মী অংশ নেয়।