বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরে ছিনতাইয়ের কবলে পড়েছে এক স্কুল শিক্ষিকা।। নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

By মেহেরপুর নিউজ

March 28, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মার্চ: মেহেরপুর শহরের নতুন পৌর ঈদগাহ মাঠের গেটের সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খুয়েছে মেহেরপুর হলি পাবলিক স্কুলের শিক্ষিকা টপি। ছিনতাইকারীরা তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে নগদ ১ হাজার টাকা ও স্বর্ণালংকার। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের ৫ নং ওয়ার্ড  নতুন পৌর ঈদগাহ পাড়ার মৃত নিজামউর্দ্দীনের স্ত্রী স্কুল শিক্ষিকা টপি বাবার বাড়ি থেকে ছোট মেয়ে সাথে করে পায়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি তার বাড়ি থেকে ১’শ গজ দুরে নতুন পৌর ঈদগাহ মাঠের গেটের সামনের সড়কে পৌছানোর সাথে সাথে পাশে একটি মোটরসাইকেল পথরোধ করে হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। ব্যাগের ভিতর নগদ টাকা সহ ১টি গলার চেইন এবং এক জোড়া কানের দুল ছিলো বলে ব্যাগের মালিক জানান।