মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: মেহেরপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘষে হামলায় ৩ জন আহত এবং মোটর সাইকেল ও জেনারেটর রুমে অগ্নি সংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামীকে আটক করেছে পুলিশ্। আটককৃতরা হলো মেহেরপুর শহরের বেড়পাড়ার মহাসিনের ছেলে লিংকন,মন্ডলপাড়ার সঞ্জিব ঘোষের ছেলে আনন্দ এবং নতুনপাড়ার মনিরুলের ছেলে কালু। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। সোমবার রাতে হামলাকারীদের আঘাতে আহত আশকার আলীর ছেলে হাসান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় ১০ জনকে আসামী করে একটি মমলা দায়ের করে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর সদর থানাপুলিশের একটি দল এই ৩ আসামীকে অটক করে। উল্লেখ্য,ফেন্সিডিল খাওয়াকে কেন্দ্র করে রোববার দুপুরের দিকে মেহেরপুর সরকারী মহিলা কলেজের সামনে বোসপাড়ার খাদুর ছেলে ইদ্রিস নামের এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।ওই ঘটনার জের ধরে ইদ্রিসের পক্ষ নেয়া বেশ কিছু যুবক শহরের বোসপাড়ার সাদি শেখের ছেলে ফনি(৪২) এর উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে অোহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফনির উপর হামলার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০/২৫ জনের একদল যুবক শহরের কাঁসারী পাড়ার আক্কাস আলীর ছেলে শহিদুল ইসলাম লালুর বাড়িতে হামলা চালায়। এ সময হামলাকারীরা লালুর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাড়ির মধ্যে রাখা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই তারা শহরের বোসপাড়ায় লালুর একটি জেনারেটর রুমে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।পরে ঐদিন রাত ১১ টার দিকে বোসপাড়ার আশকার আলীর ছেলে কুপিয়ে জখম করে হামলাকারীরা।