বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরে দোকানে চুরি সংঘটিত

By মেহেরপুর নিউজ

May 10, 2024

মেহেরপুর শহরে দোকানে চুরি সংঘটিত

মেহেরপুর শহরের টি এন্ডটির সামনের একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। চোর নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যাই।

শহরের টি এন্ডটির সামনে উজ্জ্বল স্টোরে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে সঙ্গবদ্ধ চোরের দল উজ্জ্বল স্টোরে পূর্ব দিকে টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, কমল পানীয়, সয়াবিন তেলসহ বিভিন্ন জিনিষ চুরি করে নিয়ে যায়।

শুক্রবার সকালে দোকান খোলার সময় চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। উজ্জ্বল স্টোরের স্বত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান উজ্জ্বল জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের টিন কাটা।