বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরে পুলিশের অভিযান

By মেহেরপুর নিউজ

April 08, 2019

মেহেরপুর নিউজ, ৮ এপ্রিল : মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শহরে অভিযান চালিয়ে মোটর সাইকেলের বৈধ্য কাগজপত্র ও হেলমেট না থাকায় প্রায় ৭০টি মামলা দায়ের করা সহ ৭টি মোটর সাইকেল আটক করেছে।

রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।