বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরে পুলিশের মোটরসাইকেল টহল

By মেহেরপুর নিউজ

November 15, 2023

মেহেরপুর নিউজ:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে মেহেরপুর জেলা পুলিশের মোটরসাইকেল টহল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে জেলা পুলিশ এ টহল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসানের নেতৃত্বে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে মোটরসাইকেলের একটি বহর মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এসে শেষ করা হয়। এই সময় মোটরসাইকেল বহরে অন্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।