টপ নিউজ

মেহেরপুর শহরে ভূমিকম্প অনুভূত

By মেহেরপুর নিউজ

August 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালে দিকে ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৮-২৪ মিনিটে ১ থেকে দেড় সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়েছে। মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা থেকে অনেকেই ফোন করে বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমিকম্প অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । ভূমিকম্পের সময় বাড়িঘরের বৈদ্যুতিক ফ্যান, আলমারিসহ অন্যান্য জিনিস কেঁপে উঠতে দেখা গেছে।