বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরে ভ্রাম্যমান আদালত ।। ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

December 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিশু খাদ্য বিক্রি করার অভিযোগে ব্যাবসায়ীদের নিকট থেকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ মোমিন মজুমদার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আজ রোববার বিকালে মেহেরপুর শহরের বড় বাজারের মাসদু,অজিতদের দোকানে ও আসিফ ফল ভান্ডারে ভ্রাম্যমান আদালতের টিমটি অভিযান চালিয়ে তিন ব্যাবসায়ীর কাছ থেকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।