মেহেরপুর নিউজ, ৩০ মার্চ: মেহেরপুরে পৃথক ২টি অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার মেহেরপুর শহরে হোটেল বাজার এলাকায় একটি ব্যবসা কেন্দ্র এবং বেড় পাড়ায় একটি বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে ।
জানা গেছে শনিবার ভোরের দিকে শহরের হোটেল বাজার ফাইম ফুডস এর মালিক রুবেল জানান রাতে একাট টর্স লাইট চার্যে রেখে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর ভোরের দিকে সেটি বিস্ফোরন ঘটে আগুন লেগে যায় আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছায় হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক জন আগুন আয়ত্বে আনে।
এদিকে সকালে ১১ দিকে শহরের বেড় পাড়ায় ইকলাস নামের এক ব্যক্তির দো-তলায় রান্না ঘরে আগুন লেগে যায় স্থানীয়দের তৎপরতায় আগুন আয়ত্বে আনা হয়।