অন্যান্য

মেহেরপুর শহরে সন্ত্রাসী ইজারুলকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

March 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ মার্চ: মনো ডাকাত হত্যা,মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার ইটভাটায় হামলা মামলার অন্যতম আসামী সন্ত্রাসী ইজারুলকে তাড়িযে ধরে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়েছে প্রতিপক্ষরা। পুলিশ মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। শনিবার  সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের ইসলামের ছেলে এলাকার চিহিৃত সন্ত্রাসী ইজারুল এদিন বিকালে দিকে কোমরপুর এলাকায় ঘোড়ঘুড়ি করলে প্রতিপক্ষরা তাকে মোটরসাইকেল নিযে ধাওয়া করে। কোমরপুর থেকে তাকে ধাওয়া করে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকারএকটি আমবাগানে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। তার মৃত্যু হয়েছে ভেবে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ প্রহরায চিকিৎসাধীন রয়েছে। তার ব্যবহৃত মোটর সাইকেলটি কে বা কারা নিয়ে গেছে।  ইজারুলের বিরুদ্ধে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মনো ডাকাত হত্যা, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার ইটভাটায় হামলার অন্যতম আসামী বলে পুলিশ জানায়।