বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহরে সড়ক দূর্ঘটনায় আহত ২

By মেহেরপুর নিউজ

August 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগস্ট: মেহেরপুর বড় বাজার সড়কের সামসুজ্জোহা পার্কের সামনে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন,মিঠু ও নাহিদ। মিঠুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নাহিদ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,মিঠু’র অবস্থা আশংকাজনক। তাই তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। আজ শুক্রবার রাতে শহরের বোসপাড়ার আব্দুল গনির ছেলে মিঠু তার ভাগ্নেকে নিয়ে বড় বাজারের দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিঠু ও নাহিদ দু’জনই আহত হয়। পথচারীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।