বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহর আওয়ামীলীগের মহান বিজয় দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য র‌্যালী, পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি বের করা হয়।

মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম এর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মালা অর্পণ করেন।

এসময় শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।