বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহর আওয়ামী লীগের বর্ধিত সভা

By মেহেরপুর নিউজ

May 04, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর শহরের বোস প্রাঙ্গনে এ বর্ধিত সব অনুষ্ঠিত হয়।

শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুলের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার আলী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেসা লতা,৪ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সম্পাদক ফাহাদ খান প্রমূখ।