মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: বিএনপি নেতৃত্বধীন ১৮ দলের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শহর আওয়ামীলীগ। আজ বুধবার সকাল ১০টার সময় শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে হোটেল বাজার মোড় থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের দোকান-পাট খোলা রাখার আহবান জানান। এ সময় শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামের সভাপতিতত্বে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।