মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর: মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর শহরে হরতাল বিরোধী মিছিল ও পথসভা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলটি শহরে টিএন্ডটি সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়।
এ সময় সেখানে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন,যারা হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের পরিহার করুন।
এর আগে অনুষ্ঠিত মিছিলে অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুগ্ন সম্পাদক নিশান সাবের,সাংগাঠনিক সম্পাদক মাহফিজুল রহমান মাহবুব,মিজানুর রহমান হিরন,অঅসলাম খান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।