রাজনীতি

মেহেরপুর শহর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ আগস্ট: মেহেরপুর শহর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। সভাপতিত্ব করেন শহর ছাত্রলীগের সভাপতি মাফিজুর রহমান পোলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল,সম্পাদক আব্দুর রব বিশ্বাস, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা অ্যাড. আব্দুস সালাম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ম-সম্পাদক নিশান সাবের।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল­াহ আল আমিন, জেলা ছাত্রলীগের সাবেক  সভাপতি মফিজুর রহমান, বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোভন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক রুবেল, ছাত্রলীগ নেতা রাজন, জিয়া, বাদল, বখতিয়ার, জুলফিকার, মামনুর রশিদ, তারিকুল ইসলাম প্রমুখ।