রাজনীতি

মেহেরপুর শহর ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

September 21, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:

জামায়াতের ডাকা রোববারের হরতালকে প্রতিহত করতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর ছাত্রলীগ।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের সভাপতিত্বে শহরের হোটেল বাজার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক।এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলেীগের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল।

এর আগে হোটেল বাজার মোড় থেকে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ভুমি অফিস মোড় হয়ে বাসস্ট্যান্ড সড়ক ও হোটেলবাজার সড়ক প্রদক্ষিন শেষে হোটেলবাজার মোড়ে শেষ হয়।