অন্যান্য

মেহেরপুর শহর থেকে দুটি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই:

মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার মাঠ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বোমা দুটি উদ্ধার করেন । জানা গেছে,  শিশুবাগান পাড়ার জহিরের ছেলে রাজু (৮) খেলা করা সময় তাল গাছের পাশে বোমা দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় কাউন্সিলর আব্দুল­াহ বিন হাশেমকে খবর দেয়। এসময়  হাশেম ঘটনা স্থলে পৌছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।