মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর: মেহেরপুর শহরের নতুন পোষ্ট অফিস পাড়া থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ঔষধসহ ইমান আলী নামের এক চোরাকারবারিকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটক ইমান আলী আজের হোসেনের ছেলে। জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পোষ্ট অফিস পাড়ার আজের হোসেনের ছেলে ইমান আলীর বাড়ি ঘেরাও করে। এ সময় তার বাড়ি তল্লাশী করে বিপুল পরিমান বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধসহ ইমান আলীকে আটক করে থানায় নিয়ে আসে। মেহেরপুর ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার মেহেরপুর নিউজকে জানান,উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্যে ৫০ লক্ষ টাকা হবে।