মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: মেহেরপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইন সহ জরিনা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
আজ দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠিয়ে দেয়। জেলা ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামান মেহেরপুর নিউজকে বলেন,আটক জরিনা জেলার চিন্থিত একজন মাদক ব্যবসায়ী। সে হেরোইন বিক্রির উর্দ্দেশ্য মেহেরপুরে আসে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ ২৫ গ্রাম হেরোইন সহ গাংনী উপজেলার রংমহল শেখ পাড়ার আব্দুর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী জরিনা(৩২) কে আটক করে।