মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর:
মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিলাহ মতু দীর্ঘদিন পরে মেহেরপুরে ফিরেই শহরের সব রাস্তা পরিস্কার করার জন্য দায়িত্বপ্রাপ্ত সুইপার কলোনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিকেলে মেয়রের কাশাড়িপাড়াস্থ বাসায় সুইপার কলোনীর সদস্যরা মেয়রের সাথে দেখা করতে আসলে তিনি রাত থেকে শুরু করে আজ শনিবারের মধ্যে পৌর এলাকার সব সড়কের ময়লা আবর্জানা পরিষ্কার করার নির্দেশ দেন। একই সাথে সংশিষ্টদের শহরের অকেজো বৈদ্যুতিক বাল্ব সরিয়ে নতুন বাল্ব লাগাবার এবং বে-ওয়ারিশ কুকুর নিধনের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, একটি হত্যা মামলা সংক্রান্ত বিষয়ে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিলাহ মতু দীর্ঘদিন মেহেরপুরের বাইরে অবস্থান করছিলেন।