মেহেরপুর নিউজ,১৬ ফেব্রুয়ারি: মেহেরপুর শহীদ ক্যান্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক জেসমিন শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আতাহার আলী।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আমজাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সেলিনা খাতুন, রোমনা খানম, নুর জাহান, শাহানাজ খাতুন, সেলিনা আখতার ঝর্না, কামরুন নাহার, সেলিনা আখতার, আয়েশা খাতুন প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।