বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পুস্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

February 21, 2021

মেহেরপুর নিউজ:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ মিনারে সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। রবিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন প্রভাত ফেরী করে শহীদ মিনারে এসে পুষ্প মাল্য করেন।

রবিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি শিশু পরিবার, মেহেরপুর অক্সফর্ড কিন্ডারগার্ডেন, প্রথম আলো বন্ধুসভা, মেহেরপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এর আগে স্ব-স্ব প্রতিষ্ঠান ও সংগঠন নিজেদের উদ্যোগে প্রভাত ফেরী করে শহীদ মিনারে আসে।